ঢাকা || ০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিবন্ধী নারীদের উদ্যোক্তা উন্নয়নে ইবিএল ও ইইউঘ সহযোগিতা

প্রতিবন্ধী নারীদের উদ্যোক্তা উন্নয়নে ইবিএল ও ইইউঘ সহযোগিতা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২১:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিবন্ধী নারীদের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক অংশগ্রহণ জোরদার করতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্কের সঙ্গে অংশীদারিত্ব করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ইবিএলের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই উদ্যোগের শিরোনাম “অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা ও বাজার প্রবেশাধিকারের মাধ্যমে প্রতিবন্ধী নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ”। 

এই উদ্যোগের লক্ষ্য হলো প্রতিবন্ধী নারীদের উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, কার্যকর বাজার সংযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা। এ সহযোগিতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে চায় ইবিএল ও বিবিডিএন ।  

উদ্যোগটিতে সহায়তার লক্ষ্যে সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল পরিকল্পনা, কৌশল ও গভর্ন্যান্স বিভাগের প্রধান আশরাফ উজ জামান আনুষ্ঠানিকভাবে ইইউঘ -এর পরিচালক (অপারেশনস) আজিজা আহমেদের কাছে একটি চেক হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে বক্তব্যে আশরাফ উজ জামান বলেন, “ইস্টার্ন ব্যাংক বিশ্বাস করে, প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন কেউ আর পিছিয়ে থাকবে না। এই অংশীদারিত্ব প্রতিবন্ধী নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”

আজিজা আহমেদ বলেন, “টেকসই জীবিকা ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য প্রতিবন্ধী নারীদের আর্থিক সেবা, উদ্যোক্তা সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং বাজারে প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিডিএন প্রোগ্রাম ম্যানেজার অরূপ রতন চৌধুরী, ইবিএল বিজনেস ইনফরমেশন সিস্টেমস বিভাগ প্রধান মো. মাস্কুর রেজা, এফসিএ এবং সিআরএম বিভাগ প্রধান মোস্তাফা সরওয়ারসহ অন্যান্যরা।