ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর প্রস্তাবেই ছাড়
ব্যাংক খাতে পরিবারের নিয়ন্ত্রণ কমাতে বাংলাদেশ ব্যাংক যে কঠোর সংশোধনী প্রস্তাব করেছিল, তার বেশ কয়েকটি শিথিল করছে অর্থ মন্ত্রণালয়। একই পরিবারের সর্বোচ্চ তিনজন পরিচালক রাখার বিদ্যমান বিধান বহাল থাকছে। তবে একজন পরিচালকের একটানা সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৯ বছর করার বিষয়ে সম্মতি হয়েছে।