নগদের গ্রাহক-লেনদেন বাড়ছে, দ্বিগুণের বেশি রাজস্ব পাচ্ছে সরকার
মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের গ্রাহক ও লেনদেন বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো নিট মুনাফা করতে শুরু করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটি সরকারকে দেওয়া করও দুই বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি করেছে। ডাক বিভাগের লাইসেন্সে পরিচালিত হওয়ায় নগদের আয় থেকে নিয়মিত মুনাফার অংশও পাচ্ছে সরকার।