ঢাকা || ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে বিকাশ পেমেন্টে ১০০০ টাকা পর্যন্ত  ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

রমজানে বিকাশ পেমেন্টে ১০০০ টাকা পর্যন্ত  ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২০:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রতি বছরের মতো এবারও পুরো রমজান মাস জুড়ে দেশের শীর্ষ সুপারস্টোরগুলোয় বিকাশ পেমেন্টে কেনাকাটায় থাকছে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে গ্রোসারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটাকে আরও সাশ্রয়ী, ঝামেলাহীন ও নিরাপদ করতেই নিয়ে আসা হয়েছে এই অফার। প্রতিবারের মতো এবারও সুপারস্টোরের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন ব্র‌্যান্ড, বেকারি, ইফতার বাজার, হোম অ্যাপ্লায়েন্স, রেস্টুরেন্ট, হোটেল, ই-টিকেটিং সহ বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় আকর্ষনীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।
সুপারস্টোরে ৫০০ টাকা ডিসকাউন্ট:
নির্দিষ্ট সুপারস্টোরে দরকারি কেনাকাটা শেষে বিকাশ অ্যাপে ‘উ২’ কুপন যোগ করে ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই পাওয়া যাবে ডিসকাউন্ট। এভাবে রমজান জুড়ে দিনে একবার ১০০ টাকা এবং অফার চলাকালীন ৫ বারে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহকরা। উল্লেখ্য, প্রতিবার পেমেন্টের আগেই বিকাশ অ্যাপে ‘উ২’ কুপনটি যোগ করে নিতে হবে।
বিকাশ পেমেন্টে এই অফার পাওয়া যাচ্ছে- আগোরা, ইউনিমার্ট, মিনা বাজার, প্রিন্স বাজার, আমানা বিগ বাজার, আপন ফ্যামিলি মার্ট, বিগ বাজার, ল্যাভেন্ডার, মোস্তফা মার্ট, হোলসেল ক্লাব, হালিশহর মার্ট, খুলশি মার্ট, উৎসব সুপার মার্কেট, বেঙ্গল মিট-এর বিভিন্ন আউটলেটসহ আরও বেশকিছু সুপারস্টোরে।
স্বপ্ন ও ডেইলি শপিং-এ ৩০০ টাকা ডিসকাউন্ট:
এদিকে, পুরো রমজান মাসজুড়ে দরকারি গ্রোসারি কেনাকাটায় দেশব্যাপী ছড়িয়ে থাকা সুপারস্টোর স্বপ্ন ও ডেইলি শপিং-এ ‘উ৩’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। প্রতিবার ন্যূনতম ৮০০ টাকা বিকাশ পেমেন্টে অফারটি উপভোগ করা যাবে। ক্যাম্পেইন চলাকালীন দিনে একবার ১০০ টাকা এবং সব মিলিয়ে ৩ বারে মোট ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।
অনলইন গ্রোসারিতে ২০০ টাকা ক্যাশব্যাক:
অনলাইন গ্রোসারি শপ- চালডাল, ডেইলি শপিং, মীনা বাজার ও প্যারাগন থেকে যেকোনো অর্ডারে বিকাশ পেমেন্ট করে পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ন্যূনতম ১,২০০ টাকা পেমেন্টে। গ্রাহকরা দিনে ৫% হারে একবার সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালীন দুইবারে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।
উল্লেখ্য, বিকাশ পেমেন্টে গ্রোসারি কেনাকাটায় এই অফারগুলো চলবে চলতি বছরের ২১ মার্চ পর্যন্ত।

city-bank
city-bank