ঢাকা || ২০ ফেব্রুয়ারি ২০২৬

পূবালী ব্যাংকের “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন” বুথ উদ্বোধন

পূবালী ব্যাংকের “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন” বুথ উদ্বোধন

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২০:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ঢাকার ধানমন্ডিস্থ সীমান্ত সম্ভার ও সীমান্ত স্কয়ারে “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন” বুথ উদ্বোধন করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং বাংলা কিউআর (ইধহমষধ ছজ) সেবার সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া এফসিএ, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মোঃ রবিউল আলম, ধানমন্ডি শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, সোনারগাঁও জনপথ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান সরদার, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “আজকের এই ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ আমাদের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসি সবসময় অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু সেবা প্রদান করছি না, বরং গ্রাহকদের মধ্যে ডিজিটাল আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছি।”

উল্লেখ্য, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটানো। ক্যাম্পেইন বুথে গ্রাহকরা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, পিওএস মেশিন, মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা সম্পর্কে হাতে-কলমে ধারণা পাচ্ছেন।

 

city-bank
city-bank