ঢাকা || ০২ মে ২০২৬

মাস্টারকার্ড চার্জব্যাক লাইফসাইকেল মাস্টারক্লাস

মাস্টারকার্ড চার্জব্যাক লাইফসাইকেল মাস্টারক্লাস

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১২:৫০, ৩০ এপ্রিল ২০২৬

মাস্টারকার্ড সফলভাবে ‘মাস্টারকার্ড চার্জব্যাক লাইফসাইকেল মাস্টারক্লাস’ আয়োজন সম্পন্ন করেছে।

২৭ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত শেরাটন ঢাকায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এতে চার্জব্যাক নীতিমালা, রিজন কোড এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাপনা (ডিসপিউট ম্যানেজমেন্ট) বিষয়ে  ইন্টারঅ্যাকটিভ সেশন ও কেস স্টাডির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা; ডিরেক্টর সোহেল আলিম; টেকনোলজি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার মুহাম্মদ শাহরিয়ার হুসাইন; পাশাপাশি পার্টনার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।