ঢাকা || ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক  প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন  

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক  প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন  

ব্যাংক ইনফো

প্রকাশিত: ০০:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। ৯ ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান ব্যাংকিং খাতে নেতৃত্বগুণ, কার্যকর যোগাযোগ দক্ষতা এবং আন্তঃব্যক্তিক উৎকর্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে বাস্তব প্রয়োগের মাধ্যমে গ্রাহকসেবা, দলগত কর্মদক্ষতা এবং ব্যাংকের সামগ্রিক ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়া’স ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী ও সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ফরহাদ হোসেন। 

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের মোট ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন, আত্মবিশ্বাস ও প্রভাব বিস্তার কৌশল বিষয়ে দক্ষ করে তোলাÑযা কর্মক্ষেত্রে উন্নত কর্মসম্পাদন ও উন্নত গ্রাহকসেবায় সহায়ক হবে।

city-bank
city-bank