ট্রাস্ট ব্যাংক পিএলসি অতি সম্প্রতি নওগাঁ জেলার সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় এর 'নওগাঁ শাখা'র আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসা বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সেবা ও নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ, বিএসপি, এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা নওগাঁবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতেই এই নতুন শাখার যাত্রা শুরু হলো।














