ঢাকা || ১৩ এপ্রিল ২০২৬

পূবালী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উদ্বোধন

পূবালী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উদ্বোধন

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:৩৮, ১৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন করেছে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধুমতি অডিটোরিয়ামে আয়োজিত এক্সক্লুসিভ এই কার্ড উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মালিক) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

এই চুক্তির অধীনে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সকল এমপ্লয়ী ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং পূবালী ব্যাংক পিএলসি’র লোগো সম্বলিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের ক্লদ লরেক্স, পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাখার প্রধান মোঃ শাফায়েত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগটি গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সমাধান প্রদান, পেশাজীবী সম্প্রদায়কে শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণের প্রতি একটি যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

city-bank
city-bank