ঢাকা || ১৩ এপ্রিল ২০২৬

রবি এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

রবি এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:২৭, ১৩ এপ্রিল ২০২৬

দেশের অন্যতম টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহজতর করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে রবি এলিট গ্রাহক ও কর্মীরা এখন বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং সুবিধাজনক সেবা পাবেন।

চুক্তির আওতায় গ্রাহকরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাইসহ বিভিন্ন আন্তর্জাতিক চিকিৎসা গন্তব্যে চিকিৎসা গ্রহণের সুযোগের পাশাপাশি বিশেষ ছাড় ও প্রাধান্যভিত্তিক সেবা উপভোগ করতে পারবেন। এর ফলে দেশের বাইরে চিকিৎসা গ্রহণের জটিলতা ও সময়ক্ষেপণ কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সোমবার চিকিৎসা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক চিকিৎসা সেবা গ্রহণের পুরো প্রক্রিয়াকে আরও সহজ, ঝামেলামুক্ত এবং গ্রাহকবান্ধব করে তোলা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানিক লাল দাস, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সলিউশনস); মো. সানজিদ হোসেন, অ্যাসোসিয়েট ডিরেক্টর (কমার্শিয়াল পার্টনারশিপ); সাব্বির আহমেদ, সিনিয়র জেনারেল ম্যানেজার (লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ); এবং তানভীর আলম চৌধুরী, জেনারেল ম্যানেজার (লয়্যালটি পার্টনারশিপস)। এছাড়া চিকিৎসা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বাদশা মোড়লসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে মুনতাসির মাহমুদ বলেন, “চিকিৎসা সেবা কোনো আন্তর্জাতিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট গ্রাহকরা সহজেই দেশের বাইরে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন এবং একটি বিশ্বস্ত সহযোগী পাবেন।”

অন্যদিকে রবি’র প্রতিনিধি তানভীর আলম চৌধুরী বলেন, “রবি সবসময় গ্রাহকদের উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা আমাদের সেই অঙ্গীকারেরই একটি অংশ।”

এই কৌশলগত অংশীদারিত্বকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

city-bank
city-bank