ঢাকা || ০৭ জুন ২০২৬

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআরকোড রিলসমেকিং প্রতিযোগিতা

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআরকোড রিলসমেকিং প্রতিযোগিতা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২২:১৯, ৭ জুন ২০২৬

দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ‘Bangla QR’ এর ব্যবহার জনপ্রিয় করতে রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।

‘Bangla QR রিলস মেকিং কম্পিটিশন’ শীর্ষক এ প্রতিযোগিতায় দেশের সব বয়সী সৃজনশীল তরুণ-তরুণী ও সাধারণ জনগণ অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের ‘Bangla QR’ ব্যবহারের সুবিধা এবং দৈনন্দিন জীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে ১৫ সেকেন্ড থেকে ১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বা রিলস তৈরি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে জনগণের মধ্যে ‘Bangla QR’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকা। এছাড়া সেরা ১০ জন রিলস নির্মাতাকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হবে।

আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ১৮ জুন ২০২৬ তারিখের মধ্যে তাদের তৈরি ভিডিওর গুগল ড্রাইভ লিংক [reelscompetitionbanglaqr@gmail.com](mailto:reelscompetitionbanglaqr@gmail.com) ঠিকানায় পাঠাতে হবে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘Bangla QR’ এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারেন। ফলে নগদ অর্থের ব্যবহার কমিয়ে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার পথ আরও সুগম হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য, নিয়মাবলী এবং প্রয়োজনীয় লোগো বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা যাবে।
 

city-bank
city-bank