ঢাকা || ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সোনার দাম কমে ভরি ২লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা

সোনার দাম কমে ভরি ২লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১২:১৮, ৩০ জানুয়ারি ২০২৬

আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দেশে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)–এর দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

  • ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা

  • ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা

  • ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা

  • সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে—

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৭ হাজার ৭৫৭ টাকা

  • ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা

  • ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা

  • সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা