ঢাকা || ০৪ ফেব্রুয়ারি ২০২৬

স্যামসাংয়ের স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবলসে ৭০ হাজার টাকা ছাড়

স্যামসাংয়ের স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবলসে ৭০ হাজার টাকা ছাড়

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১৯:৩২, ৩১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআইই) ২০২৬-এর চতুর্থ দিনেও ঢাকায় প্রযুক্তি অনুরাগী ও বিভিন্ন শ্রেণির দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মুখরিত রয়েছে। চার দিনব্যাপী প্রদর্শনীতে প্ল্যাটিনাম স্পনসর হিসেবে অংশগ্রহণকারী স্যামসাংসহ বিশ্বের বেশ কয়েকটি প্রধান ব্র্যান্ড প্রদর্শিত হচ্ছে। চার দিনব্যাপী এই এক্সপোর উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা। ‘টেকিং বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রদর্শনী দেশের বড় প্রযুক্তি আয়োজনগুলোর একটি।

এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতিনির্ধারক, শিল্পসংশ্লিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, উদ্ভাবক এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলো। এ আয়োজনের লক্ষ্য তথ্যপ্রযুক্তি খাতে খাতে বাংলাদেশের অগ্রগতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা।

প্লাটিনাম স্পনসর হিসেবে এক্সপোতে স্যামসাং তাদের সর্বশেষ সংযোজিত স্মার্টফোন ও ট্যাবলেটগুলো প্রদর্শন করছে। পাশাপাশি, আধুনিক বিভিন্ন ডিভাইসে সর্বোচ্চ ৭০,০০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি, যা উদ্বোধনী দিনে দর্শনার্থী এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য মূল আকর্ষণ হয়ে ওঠে।

প্রযুক্তি কীভাবে ভবিষ্যতের বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে তা অনুধাবনে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ এক্সপো স্যামসাংয়ের উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এ এক্সপো-তে অংশগ্রহণের মাধ্যমে প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের যাত্রায় দীর্ঘমেয়াদি ভূমিকা রাখার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে স্যামসাং।

আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ডিডিআইই ২০২৬-এ আগামী তিন দিনে প্রায় ৩ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এক্সপোতে উদ্ভাবন, ডিজিটাল লাইফস্টাইল, স্থানীয় উৎপাদন, আন্তর্জাতিক ব্র্যান্ড, মেগা সেল, সেমিনার ও বি২বি ম্যাচমেকিংসহ বিভিন্ন থিমভিত্তিক জোনে ১৩০টিরও বেশি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে।

এ বছর প্রদর্শনীতে ১ শ’টিরও বেশি দেশি-বিদেশি আইসিটি প্রতিষ্ঠান, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে ডিজিটাল ডিভাইস, স্মার্ট সল্যুশন, উৎপাদন সক্ষমতা এবং নতুন প্রযুক্তির অগ্রগতি প্রদর্শিত হচ্ছে।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময় দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তির সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি, বিশেষ অফার এবং জ্ঞানভিত্তিক সেশন দেখার সুযোগ পাবেন।