ঢাকা || ২২ জুলাই ২০২৬

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস-এর জন্য অনলাইন ভোট

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস-এর জন্য অনলাইন ভোট

ব্যাংক ইনফো

প্রকাশিত: ০০:৩১, ২৩ জুলাই ২০২৬

দেশের শীর্ষস্থানীয় এভিয়েশন ও ভ্রমণ বিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর আনুষ্ঠানিকভাবে ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ’ -এর জন্য অনলাইনে ভোটগ্রহণ শুরু করেছে । এটি বাংলাদেশের এভিয়েশন খাতে অন্যতম মর্যাদাপূর্ণ ও নির্ভরযোগ্য স্বীকৃতি প্রদান কর্মসূচির ১২তম আসর ।

এই অ্যাওয়ার্ডস প্রোগ্রামে ২০২৫ সাল জুড়ে আকাশ ভ্রমণ অভিজ্ঞতার ভিত্তিতে যাত্রীদের অংশগ্রহণে পরিচালিত বিস্তৃত অনলাইন মতামত জরিপের মাধ্যমে এয়ারলাইনগুলোকে স্বীকৃতি প্রদান করা হবে। এই অ্যাওয়ার্ডস নির্ধারণ করা হয় এর উদ্দেশ্য হলো

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর মধ্য থেকে সেবার উচ্চমান, অসাধারণ পরিচালন দক্ষতা, ব্যাপক গ্রাহকসন্তুষ্টি, উদ্ভাবন এবং উৎকর্ষ সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে শীর্ষস্থানীয়  এয়ারলাইনগুলোকে স্বীকৃতি প্রদান এই অ্যাওয়ার্ডসের মুল লক্ষ্য।

প্রকৃত ভ্রমণ অভিজ্ঞতার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করার স্বার্থে ২০২৫ সালে অন্তত চারবার আকাশ ভ্রমণ করেছেনÑএমন যাত্রীরাই কেবল ভোট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্য ভোটাররা অনলাইনে এয়ারলাইন সেবার বিভিন্ন ক্যাটাগরির পাশাপাশি আকাশ ভ্রমণ-সংশ্লিষ্ট আরও কয়েকটি বিষয়ে তাঁদের মূল্যায়ন প্রদান করতে পারবেন।

এবারের আসরে ২৭টি ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করা হবে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সেক্টরে আকাশ ভ্রমণসহ সংশ্লিষ্ট একাধিক ক্ষেত্র এবারের পুরষ্কার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছে।

দেশের ভ্রমণকারীদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করছে দ্য বাংলাদেশ মনিটর। যাত্রীদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতেই সেরা সেবা প্রদানকারী এয়ারলাইনগুলোকে নির্বাচিত করে সম্মানিত করা হবে।

অনলাইন ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ভোট দেওয়ার শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৬। নিরপেক্ষ ও অভিজ্ঞতাভিত্তিক মতামতের মাধ্যমে দেশের এভিয়েশন খাতে সেরাদের স্বীকৃতি প্রদানের এ উদ্যোগে অংশ নেওয়ার জন্য আকাশ ভ্রমণকারীদের আহ্বান জানানো হয়েছে।

https://bangladeshmonitor.com.bd/en/polls-2025   লিংকে প্রবেশ করে আকাশ ভ্রমণকারীরা পছন্দনীয় এয়ারলাইনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ভোট প্রদান করতে পারবেন। অতিরিক্ত তথ্যের জন্য দ্য বাংলাদেশ মনিটর-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস বাংলাদেশের এভিয়েশন খাতে অন্যতম শীর্ষ স্বীকৃতি প্রদান কর্মসূচি। যাত্রীর স্বাধীন মতামত ও বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোকে তাদের সেবার মানের  স্বীকৃতি দিয়ে আসছে এই আয়োজন।