ঢাকা || ১৭ নভেম্বর ২০২৬

খাবার নিতে গিয়ে অপমানিত সাংবাদিকরা, অনরের অনুষ্ঠান বর্জন

অনার ৬০০ এস-এর ‘সেলিব্রেশন অব এআই ক্রিয়েটিভ স্পিরিট’ অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা, দুঃখ প্রকাশ আয়োজক ও পিআর প্রতিষ্ঠানের

খাবার নিতে গিয়ে অপমানিত সাংবাদিকরা, অনরের অনুষ্ঠান বর্জন

অনর মোবাইল ব্র্যান্ড অনরের আমন্ত্রনপত্র

ব্যাংক ইনফো

প্রকাশিত: ০০:২৩, ১৮ নভেম্বর ২০২৬

রাজধানীর একটি হোটেলে চীনা মোবাইল ব্র্যান্ড অনর আয়োজিত ‘সেলিব্রেশন অব এআই ক্রিয়েটিভ স্পিরিট’ অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে হোটেলকর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে খাবার নিতে যাওয়া ১০-১২ জন সাংবাদিক খাবার না খেয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রায় ৭০-৮০ জন সাংবাদিক অনুষ্ঠান ছেড়ে চলে যান।

অনর ৬০০ এস মোবাইল ফোনের প্রচার উপলক্ষে ১৭ নভেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠান শুরু হয়। রাত ১০টা পর্যন্ত চলে গান শোনার আয়োজন। এরপর খাবার পরিবেশন শুরু হলে সাংবাদিকরা খাবার নিতে যান। এ সময় হোটেলকর্মীরা তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। খাবার নিতে গিয়ে এমন আচরণের শিকার হওয়ায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে খাবার নিতে যাওয়া ১০-১২ জন সাংবাদিক খাবার না খেয়েই অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে অন্য সাংবাদিকরাও অনুষ্ঠান ত্যাগ করেন। সব মিলিয়ে প্রায় ৭০-৮০ জন সাংবাদিক অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান।

ঘটনার পর দুঃখ প্রকাশ করেন অনর এবং অনুষ্ঠানটির পিআর দায়িত্বে থাকা ফোরথট পিআরের প্রতিনিধিরা। অনুষ্ঠানে রিমা, বকুল ও রেজওয়ান উপস্থিত ছিলেন। অনর ফোনের পক্ষ থেকে ব্র্যান্ড প্রমোটরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের জন্য আয়োজিত একটি ব্র্যান্ড অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আয়োজক ও পিআর প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও এ ঘটনায় অনুষ্ঠানটির পরিবেশ বিঘ্নিত হয়।